৩ লাখ কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন, শিক্ষায় বরাদ্দ কত

৬৩
খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • আগামী অর্থবছরের জন্য রেকর্ড ৩ লাখ কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ। এবারের শিক্ষা বাজেট নিয়েও ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

    অনুমোদিত উন্নয়ন কর্মসূচিতে শিক্ষা খাতে বরাদ্দ রাখা হয়েছে ৪৭ হাজার ৫৯১ কোটি টাকা। সরকারের দাবি, দক্ষ জনশক্তি গঠন এবং বৈষম্যহীন উন্নয়নের জন্য এবারের শিক্ষা বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    এছাড়া স্বাস্থ্য খাতে ৩৫ হাজার ৫৩৫ কোটি টাকা এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৩২ হাজার ৬৯১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। তবে খাতভিত্তিক বরাদ্দে সবচেয়ে বেশি অর্থ পাচ্ছে পরিবহন ও যোগাযোগ খাত।

    প্রস্তাবিত উন্নয়ন কর্মসূচিতে থোক বরাদ্দের পরিমাণ বেড়ে যাওয়ায় বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, বড় আকারের অনির্দিষ্ট বরাদ্দ শিক্ষা বাজেটসহ অন্যান্য খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন তুলতে পারে।

    এবারের শিক্ষা বাজেট ছাড়াও প্রাথমিক ও গণশিক্ষা, কারিগরি শিক্ষা এবং মাদরাসা শিক্ষার জন্য আলাদা থোক বরাদ্দ রাখা হয়েছে। সরকার বলছে, উন্নয়ন পরিকল্পনায় অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন ও সামাজিক সুরক্ষাকেও অগ্রাধিকার দেওয়া হয়েছে।

    আরও শিক্ষা সংবাদ পড়ুন: শিক্ষা সংবাদ

    আমাদের ইউটিউব কমিউনিটিতে যুক্ত থাকুন: YouTube Community

    খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • মন্তব্য করুন

    অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!!
    অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন।