শিক্ষকদের ঈদ বোনাস কবে, যা বলছে মাউশি

১০০
খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস নিয়ে নতুন তথ্য জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সংশ্লিষ্ট সূত্র বলছে, আসন্ন ঈদুল আজহার উৎসব ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

    মাউশির তথ্য অনুযায়ী, ৩ লাখ ৮৭ হাজারের বেশি শিক্ষক-কর্মচারীর ঈদ বোনাস অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। তবে এখনো চূড়ান্ত অনুমোদন হয়নি। আগামী সপ্তাহে এ বিষয়ে জিও জারি হতে পারে বলে জানা গেছে।

    মাউশির পরিচালক (অর্থ ও ক্রয়) মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী জানিয়েছেন, শিক্ষক-কর্মচারীরা ঈদের আগেই ঈদ বোনাস হাতে পাবেন। অনুমোদনের পর এটি আইবাস সিস্টেমে পাঠানো হবে।

    প্রতি মাসে প্রতিষ্ঠানপ্রধানরা অনলাইনে বেতন ও ভাতার বিল দাখিল করেন। যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের পর ব্যাংকে অর্থ পাঠানো হয়। ডিজিটাল পদ্ধতির কারণে এখন ঈদ বোনাস ও অন্যান্য ভাতা প্রক্রিয়াকরণ আরও স্বচ্ছ হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

    শিক্ষক নেতাদের আশা, দ্রুত অনুমোদন হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা সময়মতো ঈদ বোনাস পেয়ে ঈদের প্রস্তুতি নিতে পারবেন।

    আরও পড়ুন: শিক্ষা সংবাদ

    আমাদের ইউটিউব কমিউনিটিতে যুক্ত থাকুন: YouTube Community

    খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • মন্তব্য করুন

    অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!!
    অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন।