মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে স্বস্তির বার্তা দিয়েছে ইরান। দেশটি ঘোষণা করেছে, হরমুজ প্রণালি উন্মুক্ত থাকবে সব ধরনের বাণিজ্যিক জাহাজের জন্য।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, লেবাননে চলমান যুদ্ধবিরতির সময় এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে জাহাজ চলাচল অব্যাহত থাকবে।
তার মতে, শান্তি বজায় রাখা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতেই হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হিসেবে পরিচিত এই প্রণালিটি দিয়ে প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস পরিবাহিত হয়। তাই হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার ঘোষণাকে আন্তর্জাতিক মহলে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
বিশ্লেষকরা মনে করছেন, এই সিদ্ধান্তের ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফিরে আসতে পারে এবং বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ হবে।
আরও আন্তর্জাতিক খবর পড়ুন: আন্তর্জাতিক সংবাদ
আমাদের ইউটিউব কমিউনিটিতে যুক্ত থাকুন: YouTube Community















