রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

৭২
রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা
খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের মোট খেলাপি ঋণ দাঁড়িয়েছে ১ লাখ ৪৭ হাজার ৭৭৬ কোটি ৩৬ লাখ টাকা। ৩০ জুন ২০২৬ ভিত্তিক হিসাব অনুযায়ী এ তথ্য জাতীয় সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

    রবিবার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীমের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী রাষ্ট্র-মালিকানাধীন ব্যাংকগুলোর খেলাপি ঋণ সংক্রান্ত এই তথ্য তুলে ধরেন।

    অর্থমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, রাষ্ট্র-মালিকানাধীন ছয় ব্যাংকের মধ্যে জনতা ব্যাংক পিএলসিতে খেলাপি ঋণ সবচেয়ে বেশি। ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ ৭৫ হাজার ৩৯৬ কোটি ৬৭ লাখ টাকা।

    অন্য ব্যাংকগুলোর মধ্যে অগ্রণী ব্যাংক পিএলসিতে ২৯ হাজার ২৯ কোটি ৬৭ লাখ টাকা, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসিতে ৮৮৮ কোটি ৭৯ লাখ টাকা এবং বেসিক ব্যাংক পিএলসিতে ৮ হাজার ১৩১ কোটি ৯ লাখ টাকা খেলাপি ঋণ রয়েছে।

    এ ছাড়া রূপালী ব্যাংক পিএলসিতে ১৯ হাজার ২৮১ কোটি ৭৪ লাখ টাকা এবং সোনালী ব্যাংক পিএলসিতে ১৫ হাজার ৪৮ কোটি ৩৯ লাখ টাকা খেলাপি ঋণ রয়েছে।

    ছয় ব্যাংকের এই বিপুল পরিমাণ খেলাপি ঋণ দেশের ব্যাংকিং খাতে ঋণ আদায় ও আর্থিক ব্যবস্থাপনা জোরদারের প্রয়োজনীয়তাকে সামনে এনেছে।

    আরও পড়ুন: ব্যাংকিং খাত সম্পর্কিত সর্বশেষ খবর।

    ভিডিও আপডেট ও আলোচনার জন্য Green Online BD YouTube Community-তে যুক্ত থাকুন।

    খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • মন্তব্য করুন

    অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!!
    অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন।