প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, দুঃখ প্রকাশ করলেন রাশেদ প্রধান

৭৬
খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে দেওয়া বিতর্কিত বক্তব্যের জন্য আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছেন জাগপার সিনিয়র সহসভাপতি রাশেদ প্রধান। শনিবার পল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দুঃখ প্রকাশ করেন এবং তার বক্তব্য ব্যাখ্যা করেন।

    তিনি বলেন, বিএনপির কিছু কর্মী “কুলাঙ্গার” শব্দের প্রকৃত অর্থ উপলব্ধি করতে পারেননি, যার ফলে অপ্রয়োজনীয় উত্তেজনা সৃষ্টি হয়েছে।

    প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি প্রসঙ্গে তিনি শব্দটির ব্যাখ্যা দিয়ে বলেন, কুলাঙ্গার অর্থ বংশের কলঙ্ক। তবে বিএনপি সমর্থকদের কষ্ট পাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এই শব্দ ব্যবহার না করার প্রতিশ্রুতি দেন।

    রাশেদ প্রধান আরও বলেন, তিনি দীর্ঘদিন ধরে তার বক্তব্যে বিএনপির বর্তমান নেতৃত্বের সমালোচনা করে আসছেন এবং ১৫ এপ্রিলের বক্তব্যে নতুনত্ব ছিল শুধু “কুলাঙ্গার” শব্দটি।

    তিনি দাবি করেন, তার বক্তব্যের জেরে বিএনপি সমর্থকদের মধ্যে প্রতিবাদ, মিছিল, এমনকি কুশপুত্তলিকা দাহের ঘটনাও ঘটেছে, যা তিনি গণতান্ত্রিক অধিকার হিসেবে স্বীকার করেন। তবে বাসভবন অবরোধ ও হামলার ঘটনায় তিনি উদ্বেগ প্রকাশ করেন।

    সংবাদ সম্মেলনে তিনি বিস্তারিতভাবে কয়েকটি বিষয় তুলে ধরেন—

    ১/ আমি যেই রাজনৈতিক বক্তব্য দিয়েছি তা শুধুমাত্র আমার বক্তব্য অথবা দলীয় মুখপাত্র হিসেবে জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপার বক্তব্য। এর সাথে আমাদের ১১ দলীয় ঐক্যের কোন সম্পর্ক নাই। অতয়েব আমার বক্তব্যকে জামায়াত অথবা ১১ দলের বক্তব্য হিসেবে যারা প্রচার করছেন তারা ভুল করছেন।

    ২/ আমাকে বিব্রত করার লক্ষে সোশ্যাল মিডিয়ায় আমার ফোন নম্বর ছড়িয়ে দেওয়া হয়েছে। অতি উৎসাহী বিএনপি সমর্থকেরা আমার ফোনে সুমধুর মিষ্ট ভাষায় বকাঝকা দিচ্ছেন। একই সাথে নানাবিধ পন্থায় আমাকে হত্যার হুমকি প্রয়োগ করছেন। জুলাইগণঅভ্যুথান পরবর্তী বাংলাদেশে বাকস্বাধীনতার এতো চমৎকার উদাহরণ আমরা আশা করি নাই। আমি অত্যন্ত বিনয়ের সাথে বিএনপি সমর্থকদের বলতে চাই, জুলাই গণঅভ্যুথানে আমার ১৯ তারিখ মৃত্যু হতে পারত। আমি আল্লাহ প্রদত্ত দ্বিতীয় জীবন যাপন করছি। মৃত্যু ভয়ে আমি রাজনীতি করি না। মহান রাব্বুল আলামিন যে দিন যে সময়ে আমার মৃত্যু নির্ধারণ করেছেন তার ১ সেকেন্ড আগে অথবা ১ সেকেন্ড পরে আমার মৃত্যু হবে না।

    ৩/ রাজনীতির সাথে সংযুক্ত না থাকার পরেও শুধুমাত্র আমার সহধর্মিণী হওয়ার অপরাধে সোশ্যাল মিডিয়ায় তার ফোন নম্বর ছড়িয়ে দেওয়া হয়েছে। আমার বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমার পরিবারের মানুষকে হেনস্থা করা হচ্ছে, যা একটি গোষ্ঠীর রুচিবোধকে প্রশ্নবিদ্ধ করে।

    ৪/ আমার বিরুদ্ধে প্রতিবাদ করতে যেয়ে আমার মরহুম দাদা পাকিস্তান আমলের স্পিকার মুসলিম লীগ নেতা গমীর উদ্দিন প্রধানকে রাজাকার বলা হচ্ছে। অথচ আওয়ামীলীগ, বিএনপিসহ কোন সরকারের আমলে তার নামে এই ধরনের কোন অপবাদ কেউ দেয় নাই।

    ৫/ আমার বিরুদ্ধে প্রতিবাদ করতে যেয়ে আমার মরহুম পিতা জাগপা প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধানকে রাজাকার বলা হচ্ছে। অথচ ইতিহাস বলে শফিউল আলম প্রধান ৭১ সালের ২৩ মার্চ পরাধীন বাংলার দিনাজপুরে পাকিস্তানের পতাকা নামিয়ে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেছিলেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। একজন বীর মুক্তিযোদ্ধাকে রাজাকার বানানোর এই মিথ্যা চক্রান্ত নিন্দনীয়।

    ৬/ আমার বিরুদ্ধে প্রতিবাদ করতে যেয়ে আমার মরহুম পিতা শফিউল আলম প্রধানকে মহসিন হলে সংগঠিত ৭ খুনের হত্যাকারী বলা হচ্ছে। বিএনপি মহাসচিবসহ বিভিন্ন নেতারা অতীতে এটিকে মিথ্যা অপবাদ বলেছেন।

    প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি প্রসঙ্গে তিনি আবারও বলেন, তার বক্তব্য শুধুমাত্র রাজনৈতিক সমালোচনা ছিল এবং ব্যক্তিগত আক্রমণ নয়।

    আরও পড়ুন: আন্তর্জাতিক সংবাদ

    আমাদের ইউটিউব কমিউনিটিতে যুক্ত থাকুন: YouTube Community

    খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • মন্তব্য করুন

    অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!!
    অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন।