ইউনেসকোর ‘ডিজিটাল লার্নিং উইক’-এ অংশ নিতে ফ্রান্সের উদ্দেশে ঢাকা ছেড়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। রবিবার (৬ সেপ্টেম্বর) রাতে তিনি ফ্রান্সের উদ্দেশে রওনা হন।
ফ্রান্সের রাজধানী প্যারিসে আগামী ৮ থেকে ১১ সেপ্টেম্বর ইউনেসকোর আয়োজনে অনুষ্ঠিত হবে ‘ডিজিটাল লার্নিং উইক’। এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য ‘কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে শিক্ষা : সত্য, দ্বন্দ্ব, সীমানা’।
শিক্ষামন্ত্রী আগামী ৮ ও ৯ সেপ্টেম্বর ইউনেসকো সদর দপ্তরে আয়োজিত দুটি প্ল্যানারি সেশনে অংশ নেবেন। সেখানে ডিজিটাল লার্নিং উইক-এর আলোচনায় কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে শিক্ষার বিভিন্ন দিক গুরুত্ব পাবে।
আন্তর্জাতিক এই আয়োজনে শিক্ষা ও প্রযুক্তির পরিবর্তনশীল সম্পর্ক, এআইয়ের প্রভাব এবং শিক্ষাক্ষেত্রে নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। ডিজিটাল লার্নিং উইক শিক্ষা খাতে প্রযুক্তির ব্যবহার নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে মতবিনিময়ের একটি গুরুত্বপূর্ণ আয়োজন।
শিক্ষামন্ত্রীর সফরের মাধ্যমে বাংলাদেশও ডিজিটাল লার্নিং উইক-এর আন্তর্জাতিক আলোচনায় অংশ নিচ্ছে। এ সফরে তিনি ইউনেসকোর বিভিন্ন অধিবেশনে অংশ নিয়ে শিক্ষা ও প্রযুক্তি বিষয়ে মতামত তুলে ধরবেন।
সফর শেষে আগামী ১৩ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
শিক্ষা বিষয়ক সর্বশেষ খবর ও আপডেট জানতে শিক্ষা সংবাদ পড়ুন।
আরও ভিডিও আপডেট ও আলোচনার জন্য Green Online BD YouTube Community-তে যুক্ত থাকুন।















