আসিয়ান কাপে ভারতের বদলে খেলবে বাংলাদেশ, ফিফার সবুজ সংকেত

৬৬
ASEAN Cup Bangladesh India FIFA approval football news আসিয়ান কাপ বাংলাদেশ ফুটবল
খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • ভারতের জায়গায় আসিয়ান কাপে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। আসিয়ান কাপে বাংলাদেশকে অংশগ্রহণের অনুমোদন দিয়েছে ফিফা। শনিবার (২২ আগস্ট) বাফুফের কার্যনির্বাহী কমিটির সভায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

    ভারত টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করার পর তাদের জায়গায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা তৈরি হয়। এ নিয়ে ফিফার সঙ্গে আলোচনা শুরু করেছিল বাফুফে। সেই আলোচনার পর এবার মিলেছে সবুজ সংকেত। ফলে আসিয়ান কাপে বাংলাদেশ অংশ নেওয়ার পথ খুলে গেছে।

    ফিফা আসিয়ান কাপের প্রিমিয়ার ডিভিশনের ‘এ’ গ্রুপে ছিল ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও স্বাগতিক ইন্দোনেশিয়া। ‘বি’ গ্রুপে রয়েছে ভিয়েতনাম, পাকিস্তান, থাইল্যান্ড ও ফিলিপাইন। ভারতের আগে চীনও সরে দাঁড়ালে তাদের জায়গায় পাকিস্তানকে অন্তর্ভুক্ত করা হয়।

    ৩ অক্টোবর নিজেদের মাঠে ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ থাকায় ভারত আসিয়ান কাপ থেকে নাম প্রত্যাহার করে। সেই সুযোগেই আসিয়ান কাপে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়।

    আগামী ১৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ১৪ দল নিয়ে দুই বিভাগে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। প্রিমিয়ার ডিভিশনের ম্যাচ হবে ইন্দোনেশিয়ায়। আন্তর্জাতিক ফুটবলে নিজেদের সামর্থ্য দেখাতে আসিয়ান কাপে বাংলাদেশর জন্য এটি হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ একটি মঞ্চ।

    আরও পড়ুন: আন্তর্জাতিক সংবাদ

    আমাদের ইউটিউব কমিউনিটিতে যুক্ত থাকুন: YouTube Community

    খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • মন্তব্য করুন

    অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!!
    অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন।