প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে আমরা বেঁচে আছি : পানিসম্পদমন্ত্রী

৪৮
খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
    1. 🌊 প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে আমরা বেঁচে আছি : পানিসম্পদমন্ত্রী

     

    ✍️ পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, উপকূলীয় অঞ্চলের মানুষ প্রকৃতির সঙ্গে লড়াই করেই জীবনধারণ করছে।

    ## মেঘনা নদীর তীর রক্ষা বাঁধ প্রকল্প পরিদর্শন

     

    শনিবার (১৪ মার্চ) দুপুরে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া গ্রামে মেঘনা নদীর তীর রক্ষা বাঁধ প্রকল্প পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

    মন্ত্রী বলেন, বর্ষা মৌসুম এলেই উপকূলীয় এলাকায় বন্যা ও প্লাবনের ঝুঁকি দেখা দেয়। মজুচৌধুরীরহাট থেকে কমলনগর রামগতি বয়ারচর পর্যন্ত প্রায় ৬২ কিলোমিটার এলাকায় অনেক স্থানে বাঁধ না থাকায় মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

    নদীভাঙন ও প্লাবনের কারণে অনেকেই তাদের জমি-জমা হারিয়ে সর্বহারা হয়ে পড়েছে এবং কঠিন পরিস্থিতির মধ্যে জীবনযাপন করছে।

    এ সময় জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান এমপি ও লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম উপস্থিত ছিলেন।

    শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার জনগণের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে কাজ করছে।

    তিনি জানান, নদীর তীর রক্ষা বাঁধের কাজের মান ও অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করা হবে এবং ৬২ কিলোমিটার এলাকায় বাঁধ নির্মাণের বিষয়টি পানিসম্পদ মন্ত্রণালয় সরাসরি তদারকি করবে।

    মন্ত্রী আরও বলেন, বিগত সময়ে বিভিন্ন প্রকল্পে দুর্নীতি ও অর্থ পাচারের ঘটনা ঘটেছে, যা তদন্তাধীন রয়েছে। যেসব প্রকল্পে অনিয়ম হয়েছে, সেসবের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

    তিনি বলেন, চলমান প্রকল্পগুলো দ্রুত শেষ করা প্রয়োজন এবং বর্তমান সরকার দুর্নীতিমুক্তভাবে এসব কাজ সম্পন্ন করার বিষয়ে কঠোর নজর রাখবে।

    খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • মন্তব্য করুন

    অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!!
    অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন।