প্রতিপক্ষ প্রার্থীর সরে দাঁড়ানোর ভুয়া খবর ছড়িয়ে পোস্ট নুরুল হক নুরের

৫৫
খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • 🗳️ প্রতিপক্ষ প্রার্থীর সরে দাঁড়ানোর ভুয়া খবর ছড়িয়ে পোস্ট নুরুল হক নুরের

    ✍️ পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি-সমর্থিত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর তার ফেসবুক পেজে একটি ফটোকার্ড শেয়ার করেন। সেখানে দাবি করা হয়, তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও বহিষ্কৃত বিএনপি নেতা হাসান মামুন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

    ## প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষ থেকে দাবি অস্বীকার

    এ বিষয়ে জানতে হাসান মামুনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

    পরে তার নির্বাচনী প্রচারণার ফেসবুক পেজের ইনবক্সে যোগাযোগ করা হলে পেজের অ্যাডমিন নিয়াজ মাহমুদ জানান, এ দাবি সঠিক নয় এবং হাসান মামুন নির্বাচন থেকে সরে দাঁড়াননি।

    এদিকে ফটোকার্ডটি শেয়ার করার কিছু সময় পর নুরুল হক নুর সেটি তার ফেসবুক পেজ থেকে মুছে দেন।

    অন্যদিকে হাসান মামুনের ব্যক্তিগত ফেসবুক পেজে বুধবার দিবাগত রাত ১২টার পরও ভোট চেয়ে পোস্ট দেখা গেছে। সেখানে প্রার্থিতা প্রত্যাহারের কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

    এই তথ্য প্রথম প্রকাশ করে দ্য ডিসেন্ট।

    খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • মন্তব্য করুন

    অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!!
    অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন।