বিগ ব্যাশে বেসরকারি বিনিয়োগের অনুমোদন, বড় পরিবর্তন অস্ট্রেলিয়ায়

৫৪
অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে বিগ ব্যাশ লিগের বেসরকারিকরণ
খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তনের পথে এগোচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড। বিগ ব্যাশ লিগ (বিবিএল) এবং ওমেন্স বিগ ব্যাশ লিগে (ডব্লিউবিবিএল) বেসরকারি বিনিয়োগের পরিকল্পনায় অনুমোদন দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

    মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এক সংবাদ সম্মেলনে ঐতিহাসিক এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। বিগ ব্যাশে বেসরকারি বিনিয়োগ অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের কাঠামোয় অন্যতম বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

    ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, মেলবোর্ন স্টার্স ও মেলবোর্ন রেনিগেডসকে একীভূত করার বিতর্কিত সিদ্ধান্তের কয়েক মাস পরই এ ঘোষণা এলো।

    ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান মাইক বেয়ার্ড জানিয়েছেন, আন্তর্জাতিক সূচি, খেলোয়াড়দের প্রাপ্যতা, বিবিএলের স্যালারি, ক্যাপ এবং ব্র্যান্ডিং প্রস্তাবের নিয়ন্ত্রণ অস্ট্রেলিয়ান ক্রিকেটের হাতেই থাকবে।

    বেয়ার্ড বলেন, বিগ ব্যাশে বেসরকারি বিনিয়োগ অনুমোদনের মাধ্যমে ক্রিকেট অস্ট্রেলিয়া খেলাটির দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ শক্তিশালী ও সুরক্ষিত করার একটি সুচিন্তিত পদক্ষেপ নিচ্ছে। তার মতে, সিদ্ধান্তটির পেছনে কয়েক মাসের বিশ্লেষণ, আলোচনা ও পারস্পরিক সহযোগিতা রয়েছে।

    তিনি আরও বলেন, সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে এমন একটি পথের দিকে এগিয়ে যাওয়ার কথা, যা অস্ট্রেলিয়ায় ক্রিকেটের ভবিষ্যৎ সুরক্ষিত করার পাশাপাশি বিগ ব্যাশকে আরও শক্তিশালী করবে। বিগ ব্যাশে বেসরকারি বিনিয়োগ নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্ত এখন অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে।

    ক্রিকেটের আরও খবর পড়ুন: আন্তর্জাতিক সংবাদ

    খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • মন্তব্য করুন

    অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!!
    অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন।