লড়েও মালয়েশিয়ার কাছে হারল বাংলাদেশ

৬৯
বাংলাদেশ হকি দল মালয়েশিয়ার কাছে হার অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ Bangladesh hockey team Malaysia U20 Junior Asia Cup
খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ হকিতে টানা দ্বিতীয় ম্যাচে হারের মুখ দেখল বাংলাদেশ হকি দল। রবিবার পুল ‘বি’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী মালয়েশিয়ার কাছে ৪-২ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। টানা দুই পরাজয়ে টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডে যাওয়ার পথ কঠিন হয়ে পড়েছে।

    চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচের প্রথম কোয়ার্টার গোলশূন্য ছিল। দ্বিতীয় কোয়ার্টারে আক্রমণের গতি বাড়ায় মালয়েশিয়া। ২১ ও ২৩ মিনিটে পরপর দুটি গোল করে তারা ২-০ ব্যবধানে এগিয়ে যায়।

    পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ হকি দল। ২৪তম মিনিটে ফরোয়ার্ড আব্দুল্লাহ রিভার্স হিট থেকে গোল করে ব্যবধান কমান। তৃতীয় কোয়ার্টারে ৩৩তম মিনিটে ডিফেন্ডার মেহেদি হাসান ওভি ফিল্ড গোল করে বাংলাদেশকে ২-২ সমতায় ফেরান।

    তবে শেষ কোয়ার্টারে মালয়েশিয়ার গতির সামনে বাংলাদেশের রক্ষণভাগ চাপে পড়ে। ৪৮ ও ৫১ মিনিটে মালয়েশিয়ার ফরোয়ার্ড সুজাইনি ফাহমি দুটি ফিল্ড গোল করে দলের জয় নিশ্চিত করেন। ফলে বাংলাদেশ হকি দলকে ৪-২ ব্যবধানে পরাজয় মেনে নিতে হয়।

    এর আগে উদ্বোধনী ম্যাচেও স্বাগতিক চীনের কাছে ৩-২ গোলে হেরেছিল বাংলাদেশ। টানা দুই ম্যাচে হারায় বাংলাদেশ হকি দল-এর পরবর্তী রাউন্ডে ওঠার সমীকরণ এখন বেশ কঠিন।

    আরও পড়ুন: আন্তর্জাতিক সংবাদ

    Read & Join us: YouTube Community

    খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • মন্তব্য করুন

    অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!!
    অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন।