চিরিরবন্দর আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল, ২৪২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫

৩৫৭
Chirirbandar Ideal Residential Model School SSC 2026 GPA-5 result Dinajpur education news
খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • এসএসসি পরীক্ষা-২০২৬ এর ফলাফলে দিনাজপুর শিক্ষা বোর্ডে অসাধারণ সাফল্য অর্জন করেছে চিরিরবন্দরের আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল। প্রতিষ্ঠানটির ২৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছে। আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল-এর এমন ফলাফলে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

    প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে মোট ২৪২ জন শিক্ষার্থী অংশ নেয়। ফল প্রকাশের পর দেখা যায়, অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীই জিপিএ-৫ অর্জন করেছে।

    স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, নিয়মিত অধ্যবসায়, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতাই এই সাফল্যের মূল কারণ। আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল-এর পক্ষ থেকে এ অর্জনে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

    প্রতিষ্ঠানের অধ্যক্ষ আলহাজ মো. মমিনুল ইসলাম বলেন, সব শিক্ষকের নিবিড় পরিচর্যা ও আন্তরিকতা, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায় এবং অভিভাবকদের পূর্ণ সহযোগিতায় এই কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সম্ভব হয়েছে।

    তিনি আরও জানান, শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি বিশেষ নজর দেওয়া হয়। আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল-এ একজন শিক্ষার্থীর প্রতিটি সময়ের হিসাব রাখা হয় এবং তাদের কার্যক্রম সার্বক্ষণিক মনিটরিং করা হয়।

    এই অসাধারণ ফলাফল প্রতিষ্ঠানটির শিক্ষাব্যবস্থার প্রতি আস্থা আরও বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    আরও শিক্ষা সংবাদ পড়ুন: শিক্ষা সংবাদ

    আমাদের ইউটিউব কমিউনিটিতে যুক্ত থাকুন: YouTube Community

    খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • মন্তব্য করুন

    অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!!
    অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন।