সমাজকল্যাণে প্রথম হয়েও গেজেটে নাম নেই, বেলাল বললেন—‘জুলাইয়ে সক্রিয় ছিলাম, আমার অপরাধ কী’

০
২২০
৪৯তম বিসিএস গেজেট, সমাজকল্যাণে প্রথম আব্দুল্লাহ আল মামুন বেলাল, 49th BCS Gazette
খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার চূড়ান্ত গেজেটে ৬১১ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। তবে চূড়ান্ত ফলে সুপারিশ করা ৬৬৮ জনের মধ্যে ৫৭ জনের নাম গেজেটে স্থান পায়নি। বাদ পড়াদের তালিকায় রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন বেলাল।

    বুধবার (৩০ সেপ্টেম্বর) ৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়। এতে অন্য ৫৬ জনের মতো ৪৯তম বিসিএস গেজেট থেকেও বেলালের নাম বাদ পড়েছে। তবে গেজেটে তার নাম না থাকার কোনো কারণ উল্লেখ করা হয়নি।

    সমাজকল্যাণে প্রথম হয়েও গেজেটে নেই বেলালের নাম

    আব্দুল্লাহ আল মামুন বেলাল জানিয়েছেন, তিনি সাধারণ শিক্ষা ক্যাডারে সমাজকল্যাণ বিষয়ে প্রথম হয়েছিলেন। গেজেটে নাম না থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, জুলাইয়ে সক্রিয় থাকার কারণে তার নাম বাদ পড়েছে কি না।

    ফেসবুক পোস্টে বেলাল লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী গেজেট থেকে বঞ্চিত করার জন্য ধন্যবাদ। ৪৯তম বিসিএসে সমাজকল্যাণে ১ম হয়েও আমার গেজেটে নাম এলো না। জুলাইয়ে সক্রিয় ছিলাম। আমার অপরাধ কী বুঝতে পারলাম না।’

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবেটের সঙ্গেও যুক্ত ছিলেন বেলাল। তিনি আরও প্রশ্ন করেন, ‘এটাই কী আমার অপরাধ?’

    ৫৭ জনের নাম গেজেটে নেই

    পিএসসি জানিয়েছে, যোগ্য প্রার্থী না পাওয়ায় ১৫টি পদে কোনো প্রার্থীকে মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি। পরবর্তী সময়ে যাচাই-বাছাইসহ অন্যান্য প্রক্রিয়া শেষে চূড়ান্ত গেজেটে ৬১১ জনের নিয়োগ প্রকাশ করা হয়েছে।

    ৫৭ জনের নাম চূড়ান্ত গেজেটে না থাকার বিষয়ে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বলেন, পিএসসি সুপারিশকারী কর্তৃপক্ষ। নিয়োগকারী কর্তৃপক্ষ জনপ্রশাসন মন্ত্রণালয়। সব যাচাই-বাছাই শেষে যোগ্য প্রার্থীকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্তই চূড়ান্ত।

    ৪৯তম বিসিএসের গেজেট প্রকাশের পর বাদ পড়া প্রার্থীদের বিষয়ে আলোচনা তৈরি হয়েছে। আব্দুল্লাহ আল মামুন বেলালের দাবি ও তার নাম বাদ পড়ার নির্দিষ্ট কারণ এখনো প্রকাশ্যে জানানো হয়নি।

    আরও চাকরি ও শিক্ষা সংক্রান্ত খবর পড়ুন GreenOnline-এ এবং সর্বশেষ আপডেট পেতে YouTube Community দেখুন।

    খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • মন্তব্য করুন

    অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!!
    অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন।