ট্যালেন্ট পার্টনারশিপ প্রকল্প নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সভা

১৪৪
Talent Partnership project Overseas Employment Platform OEP Bangladesh EU ILO প্রবাসী কল্যাণ দক্ষ কর্মী
খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহযোগিতায় বাস্তবায়নাধীন ট্যালেন্ট পার্টনারশিপ প্রকল্প নিয়ে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদের আন্তর্জাতিক শ্রমবাজারে অন্তর্ভুক্তির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

    বুধবার মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয়, ট্যালেন্ট পার্টনারশিপ প্রকল্প-এর আওতায় প্রশিক্ষিত জনশক্তিকে ওভারসিজ এম্প্লয়মেন্ট প্ল্যাটফর্ম (ওইপি)-এ নিবন্ধনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের নিয়োগকারীদের কাছে সহজে পৌঁছে দেওয়া হবে।

    মন্ত্রণালয়ের মতে, ট্যালেন্ট পার্টনারশিপ প্রকল্প বাস্তবায়নের ফলে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে দক্ষ কর্মী পাঠানোর সুযোগ আরও সম্প্রসারিত হবে। পাশাপাশি নৈতিক, নিয়মিত ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    আইএলও বাস্তবায়নাধীন এই ট্যালেন্ট পার্টনারশিপ প্রকল্প-এর তথ্য ওভারসিজ এম্প্লয়মেন্ট প্ল্যাটফর্মে যুক্ত করার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আশা করা হচ্ছে, আগামী আগস্টের মাঝামাঝি সময়ে এ-সংক্রান্ত মাইক্রোসাইট আনুষ্ঠানিকভাবে চালু হবে।

    সংশ্লিষ্টরা মনে করছেন, ট্যালেন্ট পার্টনারশিপ প্রকল্প চালু হলে বাংলাদেশি দক্ষ কর্মীদের বৈশ্বিক কর্মসংস্থানের সুযোগ আরও বিস্তৃত ও প্রাতিষ্ঠানিক হবে।

    আরও পড়ুন: আন্তর্জাতিক সংবাদ

    আমাদের ইউটিউব কমিউনিটিতে যুক্ত থাকুন: YouTube Community

    খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • মন্তব্য করুন

    অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!!
    অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন।