যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে ইরান নিজেদের বিজয়ী দাবি করেছে। দেশটির পার্লামেন্টের স্পিকার জানিয়েছেন, ইরান জয়ী হয়েছে এবং সেই শক্ত অবস্থান থেকেই যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জাতীয় টেলিভিশনে দেওয়া ভাষণে স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, ইরান জয়ী হয়েছে এবং যুদ্ধক্ষেত্রে তাদের অবস্থান শক্তিশালী ছিল।
তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র তাদের মূল লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে এবং ইরান এখনো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখেছে।
গালিবাফ আরও বলেন, ইরান জয়ী হওয়ার কারণেই তারা নিজেদের শর্তে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, কোনো চাপের মুখে নয়।
তার মতে, আলোচনাও একটি সংগ্রামের অংশ এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়েই ইরান জয়ী অবস্থানকে আরও শক্তিশালী করা হচ্ছে।
আরও আন্তর্জাতিক খবর পড়ুন: আন্তর্জাতিক সংবাদ
আমাদের ইউটিউব কমিউনিটিতে যুক্ত থাকুন: YouTube Community















