আজ রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। হজ ফ্লাইট উদ্বোধন উপলক্ষে নেয়া হয়েছে বিশেষ প্রস্তুতি।
১৭ এপ্রিল রাত ১১টা ৩৫ মিনিটে উদ্বোধনের পর ১৮ এপ্রিল রাত ১২টা ২০ মিনিটে প্রথম ফ্লাইটটি ৪১৯ জন হজযাত্রী নিয়ে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাবে।
এদিন মোট ১৪টি ফ্লাইট পরিচালিত হবে, যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সাউদিয়া ও ফ্লাইনাস হজযাত্রী পরিবহন করবে। সংশ্লিষ্টরা জানান, হজ ফ্লাইট উদ্বোধন ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন অংশ নেবেন।
হজ চুক্তি অনুযায়ী, মোট যাত্রীর ৫০ শতাংশ পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বাকি যাত্রীদের পরিবহন করবে সাউদিয়া ও ফ্লাইনাস।
২১ মে পর্যন্ত প্রি-হজ ফ্লাইট চলবে এবং মোট ২০৭টি ফ্লাইট পরিচালিত হবে। হজ ফ্লাইট উদ্বোধন এর মাধ্যমে এ বছরের হজ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে।
চাঁদ দেখা সাপেক্ষে ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে এবং ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে, যা ১ জুলাই শেষ হবে।
আরও পড়ুন: আন্তর্জাতিক সংবাদ
আমাদের ইউটিউব কমিউনিটিতে যুক্ত থাকুন: YouTube Community















