আজ থেকে নতুন সময়সূচিতে অফিস: ৭ ঘণ্টা কর্মঘণ্টা ও শপিংমল বন্ধের নতুন নিয়ম

১০৬
Education Minister Dr. Milan - শিক্ষামন্ত্রী ড. মিলন - New Office Timings and Energy Saving Measures 2026
খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • জ্বালানি সাশ্রয়ে সরকারি ও বেসরকারি অফিসের নতুন সময়সূচি কার্যকর

    দেশে চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বেসরকারি সব অফিসের নতুন অফিস সময়সূচি আজ রোববার (৫ এপ্রিল) থেকে কার্যকর হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, এখন থেকে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। অর্থাৎ, আগের তুলনায় কর্মঘণ্টা ১ ঘণ্টা কমিয়ে ৭ ঘণ্টা নির্ধারণ করা হয়েছে। শুক্রবার ও শনিবার যথারীতি সাপ্তাহিক ছুটি থাকবে। গত বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

    জরুরি পরিষেবাগুলো এই নতুন সময়সূচির আওতামুক্ত থাকবে। এছাড়া আদালতের সময়সূচি সুপ্রিম কোর্ট এবং শিল্পকারখানার কর্মঘণ্টা শ্রম আইন অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নির্ধারণ করবে। জ্বালানি সাশ্রয়ের লক্ষে সরকার আরও কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে। এখন থেকে সন্ধ্যা ৬টার পর দেশের সব শপিংমল ও দোকানপাট বন্ধ রাখতে হবে। এমনকি বিয়ে বা অন্যান্য সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা না করার জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

    ব্যাংক লেনদেন ও নতুন ব্যাংকিং সময়সূচি

    বাংলাদেশ ব্যাংকও ব্যাংকিং কার্যক্রমের জন্য নতুন সময়সূচি ঘোষণা করেছে। কেন্দ্রীয় ব্যাংকের পরিপত্র অনুযায়ী, রোববার থেকে ব্যাংক খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। তবে গ্রাহক লেনদেনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার কার্যকর থাকবে। তবে দেশের সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখাগুলো আগের মতোই সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে।

    সরকারের এই সময়োপযোগী সিদ্ধান্তের মূল লক্ষ্য হলো বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা। শপিংমল ও অফিস সময়ের এই পরিবর্তন জাতীয় গ্রিডের ওপর চাপ কমাতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। নাগরিকদের এই নতুন সূচির সাথে অভ্যস্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে। আরও বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের অফিস সময়সূচি আপডেট এবং সর্বশেষ খবরের জন্য যুক্ত হন আমাদের ইউটিউব কমিউনিটি লিংকে।

    খবরটি ইংরেজিতে পড়ুন:
  • SdWjYjAAZtvRPgHJX4Xio+DSrkAAAAASUVORK5CYII=English
  • মন্তব্য করুন

    অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!!
    অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন।