বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে জনবল নিয়োগের জন্য বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধানসহ বিভিন্ন শূন্য পদের বিপরীতে মোট ১২,৯ ৫১ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ২৫ মার্চ প্রকাশিত সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী আজ শনিবার (২৮ মার্চ) থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৪ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন।
কোন অধিদপ্তরে কত নিয়োগ: বিস্তারিত তথ্য
সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীনে সবচেয়ে বেশি ৯,৭০৮টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। এছাড়া মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে ৩,১৩১টি এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১১২টি পদ খালি রয়েছে। নিয়োগপ্রাপ্তরা সরকারি বিধি মোতাবেক বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্ত হবেন। উল্লেখ্য, আগের বিজ্ঞপ্তির তুলনায় সংশোধিত এই বিজ্ঞপ্তিতে মোট ৬৪৮টি পদ কমেছে।
আবেদন পদ্ধতি ও গুরুত্বপূর্ণ সময়সীমা
আবেদনকারীকে এনটিআরসিএ-র নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে ফরম পূরণ করে আবেদন করতে হবে। আবেদন ফি বাবদ ৩৫০ টাকা জমা দিতে হবে। ফি জমা দেওয়ার শেষ সময় ৫ এপ্রিল ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট। এছাড়া এমসিকিউ (MCQ) পরীক্ষার সম্ভাব্য তারিখ আগামী ১৮ এপ্রিল নির্ধারণ করা হয়েছে। আবেদন ফি টেলিটক সিমের মাধ্যমে জমা দেওয়া যাবে। বিস্তারিত তথ্য ও আবেদনের লিঙ্কের জন্য এনটিআরসিএ-র অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন অথবা আমাদের ফেসবুকে অনুসরণ করুন














